April 19, 2026, 8:30 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

বান্দরবানের রেইচা চেকপোস্টে রোহিঙ্গা নারী ও ভূয়া এনজিও কর্মকর্তা আটক

মাহবুব আলম মিনার

২৪ অক্টোবর ২০২৫ | মাহবুব আলম মিনার – সম্পাদক আই টি এন নিউজ

বান্দরবানের রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে এক রোহিঙ্গা নারী ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR)-এর পরিচয় ব্যবহারকারী এক ভূয়া কর্মকর্তা আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে বান্দরবান সেনাজোনের অধীনস্থ ২৮ ই বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা নিয়মিত তল্লাশি ও নাগরিক যাচাইকালে তাদের আটক করেন।

তল্লাশির সময় আটককৃতরা বৈধ কোনো জাতীয় পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হলে সেনা সদস্যরা গভীরভাবে অনুসন্ধান শুরু করেন। এতে তারা ভূয়া UNHCR আইডি কার্ড প্রদর্শন করে নিজেদের পরিচয় গোপনের চেষ্টা করেন বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একাধিকবার বান্দরবান এলাকায় আসা-যাওয়া করেছেন এবং টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। আটককৃত পুরুষ স্বীকার করেন যে, তিনি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রেখে উক্ত নারীকে বিভিন্ন হোটেলে পৌঁছে দিতেন।

ঘটনার পর সেনা সদস্যরা তাদের আটক করে রেইচা আর্মি ক্যাম্পে হেফাজতে রাখেন। পরবর্তীতে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বান্দরবান সদর থানার এসআই সৌরভের নেতৃত্বে পুলিশ দল তাদের আনুষ্ঠানিকভাবে হেফাজতে নেয়।

আটককৃতদের পরিচয়:
১️⃣ মো. ফাইসাল (২৮)
পিতা: দিল মোহাম্মদ (পালিত পিতা)
মাতা: নারগিস বেগম (পালিত মাতা)
গ্রাম: ছদাহা (চৌধুরী বাড়ি), ইউনিয়ন: ছদাহা, থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।

২️⃣ রেহেনা আক্তার (১৯)
পিতা: ইলিয়াস
মাতা: রমজান বেগম
ঠিকানা: রোহিঙ্গা ক্যাম্প-১৬, পালংখালী, শফিউল্লাহ ঘাটা ব্লক সি/৬, উখিয়া, কক্সবাজার।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রেইচা আর্মি ক্যাম্পের এ অভিযানও সেই দায়িত্ববোধ ও পেশাদারিত্বেরই দৃষ্টান্ত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা