April 19, 2026, 8:31 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

গোবিন্দগঞ্জে জামায়াত অফিস ভাংচুর মামলায় সাংবাদিক শাহ আলম সাজু গ্রেপ্তার

মাহবুব আলম মিনার

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা ॥
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ বছর আগে দায়ের করা রাজনৈতিক মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজু (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের রাজমতি সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত শাহ আলম সরকার সাজু দৈনিক ভোরের কাগজের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাংচুর ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
২০২৫ সালের ১৯ এপ্রিল ওই ঘটনায় আওয়ামী লীগের ২২১ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা নং-৩৭ হিসেবে মামলা দায়ের করা হয়। এতে শাহ আলম সাজু ২২১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

গ্রেপ্তারের বিষয়টি গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা