April 19, 2026, 6:56 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

কক্সবাজারে সেনাবাহিনীর আয়োজনে মাদকবিরোধী সচেতনতা ক্যাম্পেইন-টাস্কফোর্সের অভিযানে ৫৫৬ মাদক ব্যবসায়ী আটক

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার):
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্স’-এর উদ্যোগে সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক চোরাচালান ও এর ব্যবহার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সচেতনতা বৃদ্ধি পেলে সাধারণ মানুষ মাদক থেকে বিরত থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে। দীর্ঘমেয়াদে এ উদ্যোগ সামাজিক আন্দোলনে রূপ নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গত ২০ জুলাই জিওসি ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের সমন্বয়ে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় টাস্কফোর্স গঠিত হয়। টাস্কফোর্স ইতোমধ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ২০টি মাইক্রোবাস, অস্ত্রসহ ৫৫৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, কলেজ ও স্কুলের শিক্ষক, ধর্মীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা