মাহবুব আলম মিনার। উখিয়া-কক্সবাজার
বিশ্বজুড়ে যখন ঈদের আনন্দ, কোরবানি আর পরিবারকে ঘিরে উৎসবের আমেজ, তখন উখিয়া-টেকনাফের লাখো রোহিঙ্গার ঈদ কাটছে কাঁটাতারের ভেতর বন্দী জীবনে।
প্রায় এক দশক ধরে নিজভূমি আরাকান থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলোর কাছে ঈদ এখন আর আনন্দের নয়, বরং বুকভরা দীর্ঘশ্বাসের আরেকটি দিন। কারও নতুন পোশাক নেই, কারও ঘরে পর্যাপ্ত খাবার নেই, আবার কেউ নীরবে কাঁদছে মা-বাবার কবর জিয়ারত করতে না পারার বেদনায়। ছোট ছোট শিশুরাও জানে না, স্বাভাবিক জীবনের ঈদ কাকে বলে।
তবুও তারা ভেঙে পড়েনি। ঈদের নামাজ শেষে লাখো হাত আজও মহান আল্লাহর দরবারে উঠেছে একটাই প্রার্থনায়—
“হে আল্লাহ, এটাই যেন বাংলাদেশে আমাদের শেষ ঈদ হয়। আগামী ঈদ যেন নিজভূমি আরাকানের মাটিতে, স্বাধীনভাবে, আপনজনদের পাশে উদযাপন করতে পারি।”
মানবতার এই ঈদে পৃথিবীর সব নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের জন্য শান্তি, নিরাপত্তা এবং সম্মানজনক জীবনের দোয়া করি।
আল্লাহ পৃথিবীকে মানবতার আলোয় ভরিয়ে দিন।
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।