স্টাফ রিপোর্টার, কক্সবাজার। ২২ মার্চ ২০২৬
টেকনাফে শাহপরীর দ্বীপ সড়কে পর্যটকবাহী জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষে আনিসুর রহমান (৩০) নামে এক মোটর সাইকেলের আরোহী নিহত হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকেলে শাহপরীর দ্বীপ হারিয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক আনিস টেকনাফ সাবরাং হারিয়াখালী বকসু মিয়ার ছেলে। তিনি আগামি মাসে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, লবণের পানির কারণে পিচ্ছিল সড়কে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
স্থানীয়রা জানান, শাহপরীর দ্বীপে মৌসুমে বেশি লবণ উৎপাদন হওয়ায় তা মূলত ট্রাকে সড়কপথে পরিবহন করা হয়। তবে নিয়ম না মেনে লবণবাহী ট্রাকে জিওটেক্স ব্যবহার না করায় পথে লবণের পানি ও কাঁচা মাটি পড়ে রাস্তা পিচ্ছিল আস্তরণ তৈরি হচ্ছে। কুয়াশার সময় এটি আরও বিপজ্জনক হয়ে দুর্ঘটনা বাড়াচ্ছে, ঘটছে প্রাণহানি ও আহতের ঘটনা। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিপ গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে