বেকারমুক্ত বাংলাদেশ গড়তে হলে দাঁড়িপাল্লায় ভোট দিন,সন্ত্রাসমুক্ত,চাঁদাবাজমুক্ত,
দখলবাজমুক্ত,জুলুমমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই।
বিগত ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছেন তাঁরা জনগনের আকাঙ্ক্ষা ও চাহিদা পূরণ করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন।
জনতার সরকার প্রতিষ্ঠা করতে হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত ঐক্য জোটকে ক্ষমতায় আসীন করুন।
বেকারমুক্ত বাংলাদেশ গড়ার জন্য পৃথক মন্ত্রনালয় সৃষ্টি করে বেকারত্বের অভিশাপ থেকে রেহায় দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে ১১ দলীয় ঐক্য জোটের সরকার।

৬নং ওয়ার্ড সভাপতি হাফেজ নুরুল আমীনের উপস্থাপনায় ও মাওলানা মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে শুরু হওয়া
গতকাল বুধবার বাদ মাগরিব উখিয়ার জালিয়া পালং ইউনিয়নস্থ ইনানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় আরো বক্তব্য রাখেন
জেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা জনাব জাহেদুল ইসলাম,
উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক,এনসিপি নেতা ও জেলা ক্রিড়া সংস্থার এডহক কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ হোসাইন,খেলাফত মজলিস জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ নুরুল্লাহ,বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল হাসান,উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম,উপজেলা শ্রমিক কল্যান সভাপতি মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান,ইউনিয়ন আমীর মাওলানা হোসাইন আহমদ মাদানী,নায়েবে আমীর মাস্টার দিদার আহমদ সিকদার, জালিয়া পালং ইউপি সদস্য হাফেজ মাওলানা জালাল উদ্দীন মেম্বার,উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলাম সোহরাওয়ার্দী,মাওলানা এমদাদা উল্লাহ মাওলানা মকসুদ উল্লাহ,মওলানা রহমত উল্লাহ, মাওলানা মুহাম্মদ ওমর ফারুকসহ স্থানীয় ১১ দলীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ায়ী আরো বলেন আগামীর নির্বাচন হল আধিপত্যবাদের বিরুদ্ধে লাল কার্ড,জুলুম তন্ত্রের বিরুদ্ধে লাল কার্ড,সন্ত্রাসবাদের বিরুদ্ধে লাল কার্ড, মামলাবাণিজ্যের বিরুদ্ধে লাল কার্ড।সুতরাং শোষনমুক্ত,বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মানে জনগণের আমানত রক্ষা করতে পারবে ইসলামপন্থীদের পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করেন।
তিনি আরো বলেন আমি যদি এমপি হয় একদিন উখিয়া ও আরেকদিন টেকনাফে জনগনের দূরগোড়ায় সেবা পৌঁছে দিতে সময় দিবেন,এবং জালিয়া পালং ইউনিয়নে উপকূলীয় কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
এদিকে তিনি হলদিয়া পালং, রাজা পালং এ পৃথক দুটি মহিলা সমাবেশ ও রাজা পালং ইউনিয়নের হাতিমোরা স্টেশনে এক পথসভায় ও প্রধান অতিথির বক্তব্য রাখেন।