April 19, 2026, 1:41 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

পালংখালি ইউনিয়ন জামায়াতের নির্বাচনী সমাবেশে জেলা আমীরের উপস্থিতি

রিদুয়ানুল হক জিসান

বাংলাদেশ জামায়াতে ইসলামী
কক্সবাজার জেলা

 রিদুয়ানুল হক জিসান – নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

“সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াত বদ্ধপরিকর”

জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ০৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জামায়াতে ইসলামী সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের বাংলাদেশ গড়তে দেশবাসীর কাছে বদ্ধপরিকর। স্বাধীনতার চুয়ান্ন বছর অতিবাহিত হলেও এদেশের মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি। শাসক শ্রেণি ছাড়া দেশের সিংহভাগ মানুষের শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। মানবাধিকার ও ভোটাধিকার হাইজ্যাক করা হয়েছিল। ভিন্নমত ও পথের প্রতি অসহিষ্ণু আচরণ পরিবর্তনকামী মানুষ কে চরমভাবে আশাহত করেছে। এহেন অবস্থার পরিবর্তন আনতে জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানের চেতনার আলোকে নতুন বাংলাদেশ কে এবং নতুন প্রজন্ম কে আর হতাশা, অনিশ্চিয়তায় ঠেলে দিতে চাই না। আমরা সকল ধর্ম-বর্ণ ও মতের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাচ্ছি। সেই কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লার পক্ষে জনমত সৃষ্টি করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. কবির আহমদ, শ্রমিক নেতা মুহাম্মদ শাহজাহান, ইউনিয়ন জামায়াতের আমীর আবুল আলা রোমান, সেক্রেটারি আবদুর রহমান প্রমুখ।

বার্তা প্রেরক
মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান উখিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা