July 28, 2026, 9:04 am
শিরোনাম :
ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক “আলীকদমে স্কুলছাত্রীর মৃত্যু, এলাকাজুড়ে শোক” কুবিতে সপ্তাহব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

স্ট্রোকে আক্রান্ত হয়ে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মার মৃত্যু

Reporter Name

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাচিংপ্রু মার্মা আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিজি ট্রাস্ট হাসপাতালে রাত আনুমানিক ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছাচিংপ্রু মার্মার মৃত্যুতে রূপসীপাড়া ইউনিয়নসহ পুরো লামা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন শিক্ষকতা, জনপ্রতিনিধিত্ব এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় একজন সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য গুণগ্রাহী গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুম ছাচিংপ্রু মার্মার বিদেহী আত্মার শান্তি কামনা করা হচ্ছে। সৃষ্টিকর্তা যেন তাঁকে পরম শান্তি দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা