July 28, 2026, 9:05 am
শিরোনাম :
ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক “আলীকদমে স্কুলছাত্রীর মৃত্যু, এলাকাজুড়ে শোক” কুবিতে সপ্তাহব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কুবিতে সপ্তাহব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু

Reporter Name

আবিদুর রহমান | ২৬ জুলাই ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং নতুন রক্তদাতা তৈরি করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বন্ধু’ সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু করেছে।
রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ৩০ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা পাবেন।
কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য মামুনুর রশীদ বলেন, “বন্ধু রক্তদাতা সংগঠনের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ এ কার্যক্রমের প্রথম দিন। আগামী সাত দিন ধরে এটি চলবে। আমরা আশা করছি, শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নতুন সদস্য যুক্ত করার ক্ষেত্রে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।”
ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির সভাপতি নাঈম ভূঁইয়া বলেন, “বন্ধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দুই হাজারের বেশি অসুস্থ ও রক্তপ্রয়োজনী মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে, অন্যদিকে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন থাকা মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়ানো সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা