July 28, 2026, 9:04 am
শিরোনাম :
ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক “আলীকদমে স্কুলছাত্রীর মৃত্যু, এলাকাজুড়ে শোক” কুবিতে সপ্তাহব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য

Reporter Name

আবিদুর রহমান, কুবি প্রতিনিধি | ২৭ জুলাই ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘আজকের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন কিছু করার উদ্দীপনা পাবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। এজন্য ‘স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ সেন্টার’ তৈরির কথা ভাবছি, যেখানে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে কাজ করতে পারবে।’

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ‘উদ্যোক্তা মেলা’ পরিদর্শন শেষে উপাচার্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পাশাপাশি এখানে বিজনেস ফ্যাকাল্টির সিনিয়র শিক্ষকরা আছেন, তারা যদি শিক্ষার্থীদের জন্য এমন একটা জায়গা তৈরি করতে পারে যেখানে এসব উদ্ভাবন ও খাবারগুলো তৈরি করতে যে-সব যন্ত্রপাতি প্রয়োজন তা সেখানে থাকবে। তাহলে শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দক্ষতাভিত্তিক শিক্ষা, উদোক্তা এবং স্টার্টআপকে উদ্বুদ্ধ করা। ব্যবসায় শিক্ষা অনুষদ যদি উদ্যোগ নিয়ে এরকম বড়ো উদ্যোক্তা মেলা করতে পারে, তবে আমি চেষ্টা করবো প্রধানমন্ত্রী কে সেখানে আনতে। আমরা দেখাতে চাই, আমাদের শিক্ষার্থীরাও পারে। সেখানে যদি কম খরচে এবং জাতীয় লক্ষ্যগুলোকে মাথায় রেখে কাজ করতে পারি, তাহলে সেটি বাংলাদেশের মধ্যে বিভিন্ন মাধ্যমে মডেল বিশ্ববিদ্যালয় হওয়ার একটি উপায় হতে পারে।’

এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোলায়মান, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা