July 13, 2026, 1:20 am
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, আড়াই ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা লুট/ লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি, শোকে স্তব্ধ স্বজনরা টানা বর্ষণে বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি: ৩০৯ মিমি বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, খুলেছে ২২০ আশ্রয়কেন্দ্র উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আরেক সন্তান আশঙ্কাজনক অভিযুক্ত স্বামী পলাতক, পারিবারিক কলহের ইঙ্গিত এপিবিএনের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৮ জন নিহত, আহত ৯ কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ লামায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা: পুলিশ সদরদপ্তরের সতর্কতা

মাহবুব আলম মিনার

বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

মাহবুব আলম মিনার

বিস্তারিত সংবাদ:
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা চালানোর অভিযোগে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।

ওই পোস্টে উল্লেখ করা হয়, সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে— এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। পুলিশ সদরদপ্তর বলেছে, কোনো আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকলেই সেটি তাঁর নিজস্ব নম্বর বলে ধরে নেওয়ার কারণ নেই।

সবাইকে আহ্বান জানানো হয়েছে, এ ধরনের প্রতারকদের বার্তায় সাড়া না দিতে এবং সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলে দ্রুত পুলিশকে অবহিত করতে।

পোস্টে আরও জানানো হয়, বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা