July 12, 2026, 11:42 pm
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, আড়াই ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা লুট/ লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি, শোকে স্তব্ধ স্বজনরা টানা বর্ষণে বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি: ৩০৯ মিমি বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, খুলেছে ২২০ আশ্রয়কেন্দ্র উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আরেক সন্তান আশঙ্কাজনক অভিযুক্ত স্বামী পলাতক, পারিবারিক কলহের ইঙ্গিত এপিবিএনের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৮ জন নিহত, আহত ৯ কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ লামায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

শিশুদের গল্পে অনন্য অবদানের স্বীকৃতি- কথাসাহিত্যিক শাম্মী তুলতুল পেলেন দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার ২০২৬

Reporter Name

মাহবুব আলম মিনার। ১৪ জানুয়ারি ২০২৬ ইং

শিশুসাহিত্যে অনন্য অবদান ও সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক শাম্মী তুলতুল অর্জন করেছেন দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার ২০২৬। কবি সংসদ বাংলাদেশ আয়োজিত এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয় প্রখ্যাত শিশুসাহিত্যিক ও কবি রফিকুল হক দাদু ভাইয়ের ৯০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দাদুভাই শিশু সাহিত্য উৎসব-এ।

গত ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, বিকাল ৩টা থেকে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, তোপখানা রোডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন। তাঁর হাত থেকেই নির্বাচিত সাহিত্যিকদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সেই গৌরবোজ্জ্বল মুহূর্তে শাম্মী তুলতুলও এই সম্মানে ভূষিত হন।

শাম্মী তুলতুল সমসাময়িক বাংলা সাহিত্যের এক বহুমাত্রিক প্রতিভা। তিনি একাধারে লেখক, কবি, ঔপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, নজরুল গবেষক, রেডিও অনুষ্ঠান পরিচালক, সংবাদ পাঠিকা, ভয়েস প্রেজেন্টার ও দাবা খেলোয়াড় হিসেবে পরিচিত। তিনি বেগম রোকেয়া চরিত্রের মডেল হিসেবেও সাহিত্যাঙ্গনে বিশেষভাবে আলোচিত।

ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত শাম্মী তুলতুলের লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ও গণমাধ্যমে। এর মধ্যে রয়েছে- কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, এনটিভি অনলাইন, মানবকণ্ঠ, আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ, শিশু, নবারুণসহ আরও অনেক পত্রিকা। শুধু বাংলাদেশ নয়, তিনি সমান দক্ষতায় লেখালেখি করছেন এপার বাংলা ও ওপার বাংলায়। পাশাপাশি জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও প্যারিসের বাংলা পত্রিকাতেও নিয়মিত লিখে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান দৃঢ় করেছেন। এ কারণেই তিনি পরিচিতি পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় লেখক হিসেবে।

একটি সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ অভিজাত পরিবারে জন্ম নেওয়া শাম্মী তুলতুলের প্রকাশিত বইয়ের সংখ্যা বাংলাদেশ ও ভারত মিলিয়ে ১৬টি। ইতোমধ্যে তিনি দেশি-বিদেশি বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার অর্জনের অনুভূতি জানিয়ে শাম্মী তুলতুল বলেন, রফিকুল হক দাদু ভাই একজন অত্যন্ত সম্মানিত ও গুণী সাহিত্যিক। তাঁর নামে প্রবর্তিত দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার অত্যন্ত প্রেস্টিজিয়াস একটি সম্মাননা। এই পুরস্কারে সম্মানিত হতে পেরে আমি ভীষণ গর্বিত ও অনুপ্রাণিত। এটি আমাকে শিশুদের জন্য আরও ভালো সাহিত্য রচনায় উৎসাহিত করবে।

শিশুসাহিত্যে তাঁর এই অর্জন নতুন প্রজন্মের পাঠকদের মাঝে বইপ্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- এমনটাই মনে করছেন সাহিত্যবোদ্ধারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা