July 28, 2026, 9:04 am
শিরোনাম :
ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক “আলীকদমে স্কুলছাত্রীর মৃত্যু, এলাকাজুড়ে শোক” কুবিতে সপ্তাহব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

লামার ফাঁসিয়াখালীতে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

আজ শুক্রবার (১৭ জুলাই) বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে পাহাড়ি ঢল ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এবং ফাঁসিয়াখালীর ইয়াংছা বাজার এলাকায় আরও ২০০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এভাবে মোট ৩০০টি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য খুরশিদা ইসহাক ও অ্যাডভোকেট ওবাথোয়াই মার্মা, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, বিশিষ্ট সমাজসেবক জনি লুসাই, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম. রুহুল আমিন এবং বিএনপি ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্প্রতিক পাহাড়ি ঢল ও বন্যায় বহু পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এ ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা