June 5, 2026, 6:30 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

ঈদকে সামনে রেখে উখিয়া কাঁচাবাজারের নালা পরিষ্কারে রাতভর অভিযান, ভোরের আগেই কাজ শেষের নির্দেশ

Reporter Name

মাহবুব আলম মিনার। ১৯ মার্চ ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার উখিয়া কাঁচাবাজারের দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে রাতভর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদকে সামনে রেখে বাজারের পরিবেশ স্বাভাবিক ও স্বাস্থ্যসম্মত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচাবাজারের নালাগুলো দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকায় পচা ময়লার দুর্গন্ধে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছিল। বাজারে যাতায়াতকারী ক্রেতা-বিক্রেতা এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে এ নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়।
এ অবস্থায় রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান একটি পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে উদ্যোগ নেন। ১৮ মার্চ রাত পেরিয়ে ১৯ মার্চ শুরুতেই দ্রুত ডাম্পার গাড়ি ও শ্রমিক নিয়োগের মাধ্যমে নালার ময়লা অপসারণ কাজ শুরু করা হয়।
চেয়ারম্যানের উপস্থিতিতে শ্রমিকরা দ্রুতগতিতে কাজ চালিয়ে যান এবং রাত ৩টার মধ্যে পুরো পরিষ্কার কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।
উখিয়া কেন্দ্রীয় মসজিদ কবরস্থানের মেইন সড়কের পাশেও জমে থাকা ময়লা পরিষ্কার করে গাড়ির মাধ্যমে অপসারণ করা হচ্ছে, যাতে নামাজে আসা মুসল্লিদের যাতায়াতে কোনো ধরনের অসুবিধা না হয়।
এ বিষয়ে রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান বলেন, “সাধারণ মানুষ, বাজারের ব্যবসায়ী এবং মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার কথা বিবেচনা করেই আমরা এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই পুরো কাজ সম্পন্ন করা হবে।”
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন কার্যক্রম চালু থাকলে বাজারের পরিবেশ আরও উন্নত হবে। এই কাজে চেয়ারম্যান কে ধন্যবাদ জানিয়ে উক্ত অপসারণ কাজে দ্রুত এগিয়ে যেতে উৎসাহিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রিফাত আসমা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা