July 30, 2026, 12:36 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সহায়তা, উপকৃত ১৬০০ পরিবার

Reporter Name

শাকুর মাহমুদ চৌধুরী। উখিয়া (কক্সবাজার), ২২ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে দেশের সুনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে প্রায় ১ হাজার ৬০০ রোহিঙ্গা পরিবারের হাতে খাদ্যসামগ্রী সম্বলিত ফুডপ্যাক তুলে দেওয়া হয়।


সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শরণার্থী ক্যাম্পে বসবাসরত পরিবারগুলো চরম মানবিক সংকটের মুখে রয়েছে। তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণে সহায়তার অংশ হিসেবেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি উখিয়ার স্থানীয় দিনমজুর ও নিম্নআয়ের পরিবারগুলোর জন্য হোস্ট কমিউনিটি হিসেবে ফুডপ্যাক বিতরণের ব্যবস্থাও রাখা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত স্বেচ্ছাসেবীরা জানান, প্রতিটি ফুডপ্যাকে চাল, ডাল, তেল, চোলা, দুধ, সেমাই ও খেজুরসহ প্রয়োজনীয় খাদ্য উপকরণ অন্তর্ভুক্ত ছিল। এসব উপকরণ একটি পরিবারের নির্দিষ্ট সময়ের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।


স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়। উপকারভোগীরা খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, মানবিক মূল্যবোধ থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা