July 29, 2026, 10:44 am
শিরোনাম :
মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ফেসবুকের ভিডিও সূত্রে অপহরণকারী গ্রেফতার আরাকান আর্মির স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ির যুবকের পা বিচ্ছিন্ন ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক

শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ফেসবুকের ভিডিও সূত্রে অপহরণকারী গ্রেফতার

Reporter Name

মাহবুব আলম মিনার | ২৯ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ছয় বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় এক অপহরণকারীকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ময়নারঘোনা পুলিশ ক্যাম্প।
সোমবার (২৭ জুলাই) রাতে ক্যাম্প-১৮ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত জকরিয়া (৩০)কে গ্রেফতার করা হয়। তিনি ক্যাম্প-১৮-এর কে/১ ব্লকের বাসিন্দা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, গত ২৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘Rohingya Lens’ নামের একটি পেজে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হাত বাঁধা অবস্থায় এক শিশুর সামনে ছুরি ধরে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ সময় শিশুটি অস্পষ্টভাবে ‘আমাকে মেরে ফেলতেছে’ বলে চিৎকার করছিল। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে ময়নারঘোনা পুলিশ ক্যাম্প।
তদন্তে জানা যায়, ভিডিওতে থাকা শিশুটির নাম রহমত আলী (৬)। সে ক্যাম্প-১১-এর ই/৪ ব্লকের বাসিন্দা। গত ২২ জুলাই তাকে অপহরণ করা হয়। পরে ২৬ জুলাই অপহরণকারীদের দাবিকৃত ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধের পর তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এপিবিএন জানায়, অপহরণকারীদের অব্যাহত প্রাণনাশের হুমকির কারণে শিশুটির পরিবার প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করতে সাহস পায়নি।
পরবর্তীতে উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, অপহরণের ঘটনায় জকরিয়া জড়িত। এরপর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নাহিদ আহাম্মেদ, পিপিএম-এর নেতৃত্বে এসআই মো. মিজানুর রহমানসহ এপিবিএনের একটি দল স্থানীয় হেড-মাঝি, সাব-মাঝি ও গোপন তথ্যদাতাদের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে।
একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৮-এর কে/৯ ব্লকের একটি চায়ের দোকান থেকে রাত সাড়ে ১০টার দিকে জকরিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ৮ এপিবিএন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা