June 13, 2026, 12:09 pm
শিরোনাম :
ইসলাম ধর্ম গ্রহণ করায় অপহরণ দুই মাস পর রাঙ্গামাটি সনাতন ঋষি আশ্রম থেকে উদ্ধার নওমুসলিম তরুণী আয়েশা সিদ্দিকা জারা উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা, ৯ বস্তা সার ও ২ জন আটক অসহায় সেজে আশ্রয়, ২ দিন পরে ৩ বছরের শিশুকে অপহরণ; অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, সদর থানার অভিযানে রোহিঙ্গা নারী আটক আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার – সম্পাদক আই টি এন নিউজ

স্টাফ রিপোর্টার: ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী পদে নিয়োজিত ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা ও বিএনপি–জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

প্রকাশিত তথ্য অনুযায়ী, উপদেষ্টাদের মধ্যে রয়েছেন গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন (আগেই নিউইয়র্কে পৌঁছেছেন) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (২৪ সেপ্টেম্বর যোগ দেবেন)।

রাজনৈতিক দল থেকে সফরসঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন জামায়াতের প্রতিনিধি ড. নকিবুর রহমান তারেক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

জাতিসংঘ অধিবেশনে তারা সম্মিলিতভাবে বাংলাদেশের পক্ষে বিভিন্ন কূটনৈতিক কার্যক্রমে অংশ নেবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা