April 21, 2026, 10:13 am
শিরোনাম :
বান্দরবান মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২ নরসিংদীতে সারা দেশের বন্ধ জুটমিল গুলো চালু করতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

কলাতলীর এলপিজি স্টেশনের আগুনে দগ্ধ সিএনজি চালক আবু তাহেরের দাফন সম্পন্ন

Reporter Name

মাহবুব আলম মিনার। ৩ মার্চ ২০২৬

কক্সবাজার শহরের কলাতলীতে এলপিজি স্টেশনের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত সিএনজি চালক আবু তাহেরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় কলাতলী দাখিল মাদ্রাসা সংলগ্ন বড় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল নিহতের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানাজা শেষে স্থানীয় কলাতলীর গৈয়মতলী কবরস্থানে তাঁকে দাফন করা হয় বলে নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে মো. সোহেল।
এর আগে সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে কলাতলীর ঝরঝরি কুয়া এলাকায় মরদেহ পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঢাকায় ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে স্বজনরা মরদেহ নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন।
রোববার (১ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আবু তাহের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ছেলে মো. সোহেল জানান, বাবার শ্বাসনালীসহ শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। অগ্নিকাণ্ডের পর প্রথমে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চারদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াইয়ের পর তিনি মারা যান।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার কিছু পর কক্সবাজার শহরের কলাতলীতে এন. আলমের মালিকানাধীন একটি এলপিজি স্টেশনে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আবু তাহেরসহ অন্তত ১০ জন দগ্ধ হন। স্থানীয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত আবু তাহের (৪৫) পেশায় একজন সিএনজি চালক ছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর মৃত্যুতে পরিবারটি মানবিক সংকটে পড়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের কথা জানানো হলেও স্থানীয়দের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও তদারকি থাকলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যেত। তাঁরা দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা