April 21, 2026, 10:13 am
শিরোনাম :
বান্দরবান মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২ নরসিংদীতে সারা দেশের বন্ধ জুটমিল গুলো চালু করতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

উখিয়ার বাণিজ্যিক স্টেশন কোটবাজারে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name

আবদুর রহিম স্টাফ রিপোর্টার। ২০ জানুয়ারি ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কোটবাজার স্টেশনে দীর্ঘদিনের ভয়াবহ যানজট ও জনভোগান্তি নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, গ্রাম পুলিশ এবং কোটবাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সড়কে এলোপাতাড়ি পার্কিং করে যানজট সৃষ্টিকারী মোটরসাইকেল ও টমটম জব্দ করা হয়। পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এতে তাৎক্ষণিকভাবে কোটবাজার স্টেশন সংলগ্ন সড়কে যান চলাচলে স্বস্তি ফিরে আসে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের সময় দোকানদারদের ডেকে দোকানের সামনে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কঠোর নির্দেশনা দেন এবং তাৎক্ষণিকভাবে জমে থাকা আবর্জনা পরিষ্কার করানো হয়। একই সঙ্গে যানবাহন চালকদের নির্ধারিত স্থানে শৃঙ্খলার সঙ্গে পার্কিং করার নির্দেশ প্রদান করা হয়।

অভিযানের অংশ হিসেবে কোটবাজার স্টেশন সংলগ্ন সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ স্থাপনা ও অনিয়মিত পার্কিং উচ্ছেদ করা হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়, জনভোগান্তি হ্রাস ও সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

স্থানীয় সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ীভাবে যানজট নিরসনে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা