July 30, 2026, 12:36 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

এনডিএমের ‘সিংহ’ প্রতীকে কক্সবাজার-০৪ আসনে মনোনয়ন ফরম নিলেন এডভোকেট সাইফুদ্দিন খালেদ

Reporter Name

২৪ ডিসেম্বর ২০২৫। মাহবুব আলম মিনার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০৪ (উখিয়া–টেকনাফ) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর পক্ষে ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এডভোকেট সাইফুদ্দিন খালেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) তিনি কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এডভোকেট সাইফুদ্দিন খালেদ বর্তমানে এনডিএম কেন্দ্রীয় কমিটির কৃষি, শ্রম ও সমবায় সম্পাদক এবং কক্সবাজার জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি উখিয়া-টেকনাফ অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।


মনোনয়ন ফরম সংগ্রহের খবরে এনডিএমের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ উপলক্ষে এনডিএম উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জয় এক বার্তায় এডভোকেট সাইফুদ্দিন খালেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, “এডভোকেট সাইফুদ্দিন খালেদ একজন সৎ, সাহসী ও জনগণের পক্ষে কথা বলা নেতা। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং বিজয়ের আশাবাদ ব্যক্ত করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা