April 17, 2026, 6:33 am
শিরোনাম :
ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হাম ফিরে আসছে নীরবে: স্বাস্থ্য ঝুঁকিতে নতুন প্রজন্ম নব মুসলিম মায়ের বুক খালি করে নেওয়া শিশু ফিরল কোলে—মানবিক উদ্যোগে শেষ হলো দেড় মাসের কান্না দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি রামুতে রাতে দুই যুবক তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ, বনবিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন পাহাড়ি জীবনের ঐতিহ্য: লাউ থেকে তৈরি প্রাকৃতিক পানির কলসি উখিয়ার গর্ব, প্রবীণ সাংবাদিক এইচ এম এরশাদ আর নেই- সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া

উখিয়ায় বিরল রোগে মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের বাবা মামুন—অসহায় পরিবারে মানবিক সহায়তার আবেদন

মোহাম্মদ নুর স্টাফ রিপোর্টার

মোহাম্মদ নুর স্টাফ রিপোর্টার। ২৩ নভেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার এলাকার দুই সন্তানের বাবা মোহাম্মদ মামুন (২২) এক বিরল রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। দীর্ঘদিন ব্যাটারি চালিত ইজিবাইক চালিয়ে সংসার চালালেও আচমকাই জটিল রোগে আক্রান্ত হয়ে এখন চিকিৎসাহীন অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, প্রথমে হঠাৎ আচরণ পরিবর্তন ও অস্বাভাবিক শারীরিক সমস্যায় ভোগা শুরু করেন মামুন। পরে তাকে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে একাধিকবার চিকিৎসা দেওয়া হলেও কোনো উন্নতি হয়নি। ডাক্তাররা জানিয়েছেন, তার চিকিৎসা দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল; নিয়মিত থেরাপি, বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসা এবং উন্নতমানের ওষুধ প্রয়োজন।

দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব। ইতোমধ্যে একটি টমটম গাড়ি ও দুইটি গরু বিক্রি করা হয়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মামুন, তার অসুস্থতায় দুই শিশুসন্তান এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।

মামুনের বাবা-মা ও স্বজনরা জানান,
“আমাদের ছেলেটার চিকিৎসা খুবই দরকার। মানুষের সহযোগিতা পেলে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। দুই বাচ্চা বাবাকে হারাবে না—এই আশায় আমরা মানুষের দোরগোড়ায় যাচ্ছি।”

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, পরিবারটি এখন সম্পূর্ণ অসহায়। যথাসময়ে চিকিৎসা শুরু না হলে মামুনের শারীরিক ও মানসিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠবে।

একজন বাবা—একটি পরিবারের ভরসা—আজ মৃত্যুর নয়, চিকিৎসার অপেক্ষায়। দুই শিশুর ভবিষ্যতের দিকে তাকিয়ে মানবিক সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

মানবিক সংগঠন, প্রবাসী এবং সমাজের বিত্তশালীদের কাছে মামুনকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সহায়তা পাঠাতে যোগাযোগ:
👉 নগদ পার্সোনাল: ০১৮১২-৪০৪২১৭
(সহায়তা দেওয়ার আগে পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে সহযোগিতা করুন)

মানবতার জয় হোক। একটুকু সাহায্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা