July 13, 2026, 2:04 am
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, আড়াই ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা লুট/ লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি, শোকে স্তব্ধ স্বজনরা টানা বর্ষণে বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি: ৩০৯ মিমি বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, খুলেছে ২২০ আশ্রয়কেন্দ্র উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আরেক সন্তান আশঙ্কাজনক অভিযুক্ত স্বামী পলাতক, পারিবারিক কলহের ইঙ্গিত এপিবিএনের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৮ জন নিহত, আহত ৯ কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ লামায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

কবরস্থান দখলকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ!সাংবাদিক মুন্নাকে তুলে নিয়ে হত্যার চেষ্টা, পুলিশ এসে উদ্ধার!

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার – সম্পাদক আই টি এন নিউজ

কক্সবাজারের স্থানীয় একটি দৈনিক পত্রিকায় চৌফলদন্ডীর একটি কবরস্থান দখলকারীদের বিরুদ্ধে এবং দখলমুক্ত করতে একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কক্সবাজারের তথ্যবহুল অনুসন্ধানী সাংবাদিক এবং বহুল প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার এবং কক্সবাজার অফিস প্রধান মনসুর আলম মুন্নাকে তুলে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় কক্সবাজার শহরের বাহারছড়া জইল্যার দোকান এলাকায়।

ঘটনার মূল খলনায়ক ছিলেন চৌফলদন্ডী ইউনিয়নের হায়দারপাড়ার বাসিন্দা এবং কবরস্থান দখলকারী নুরুল হুদার ছেলে হেলাল মাহমুদ ও অন্যান্যরা । এর আগে কবরস্থানের জায়গা দখলদারদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হেলাল মাহমুদ সাংবাদিক মুন্নার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্রমূলক ছবি আফলোড দেয়, তাদের মধ্যে মাদক, এবং বিভিন্ন ষড়যন্ত্রমূলক গ্রেফতারের বিগত ৫ বছর আগের কিছু ছবি । আমাকে মাদকের তকমা দিয়ে ছবি আপলোড দিয়ে আসছে প্রতিনিয়ত ৷ পরে জানা যায় যে, তার বাবার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সে এমন কান্ড ঘটিয়েছে।

ঘটনাস্থলে তার নিয়ন্ত্রণে একেরপর এক হেলাল মাহমুদ কল করে ভাড়াটে গুন্ডা বাহিনী নিয়ে আসতেই থাকে। এমন কী তার বাবার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আর না করতেও চাপ প্রয়োগ করেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে করা সংবাদের জোরপূর্বক প্রতিবাদের কথাও বলেন। এই ঘটনায় জরুরী সেবা ৯৯৯ পুলিশ লাইনে কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌছান। পুলিশ আসার পরপরই অনেকেই পালিয়ে যান। এবং তাদের মধ্যেই তারা পুলিশের সামনেও বড় ধরনের অঘটন ঘটানোর জন্য প্রস্তুতি নিয়েছিল। ঘটনা বেগতিক দেখে পুলিশ সাংবাদিক মনসুর আলম মুন্নাকে উদ্ধার করে কৌশলে নিরাপদ জায়গায় সরিয়ে দেন।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক কান্ড দেখা দিয়েছে। পাশাপাশি এমন ন্যক্যারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক ও সচেতন মহল। প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন সাংবাদিক এবং সচেতন মহল। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদ বিজ্ঞপ্তি —


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা