April 21, 2026, 10:11 am
শিরোনাম :
বান্দরবান মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২ নরসিংদীতে সারা দেশের বন্ধ জুটমিল গুলো চালু করতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা ইসলাম ধর্ম গ্রহণের পর কলেজছাত্রী জারা নিখোঁজ, মা-বাবার বিরুদ্ধে গুমের অভিযোগ মহেশখালীতে বিজয় দিবস ট্রফির ১০ম আসর, লামার মঈদুল ফাহাদ টুর্নামেন্ট সেরা ক্যাম্পের সাব মাঝির বিরুদ্ধে অপহরণ-মুক্তিপণ, সেল্টার বাণিজ্য ও মানবপাচারের অভিযোগ উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে আজিজুর রহমানকে ঘিরে ক্ষোভ, তদন্তে প্রশাসন ইসলাম গ্রহণের পর নিখোঁজ কলেজছাত্রী জারা: ‘আমাকে উদ্ধার করুন, ভারতে পাচার করতে পারে’—বার্তার পর নিখোঁজ মিয়ানমারে ৭৮ লাখ ইয়াবা জব্দ: বাংলাদেশে পাচারের টার্গেট, নেপথ্যে RSO জড়িতের অভিযোগ নরসিংদীতে ২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ রোহিঙ্গা ক্যাম্পে ঘর ভাঙা ঘিরে তাণ্ডব, মোবাইল কেড়ে নিতে গিয়ে নারীর শরীরে হাত—সিআইসির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

মার্কিন সামরিক ঘাঁটি Diego Garcia লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name

সূত্র আল-জাজিরা – মাহবুব আলম মিনার। ২২ মার্চ ২০২৬

ইন্ডিয়ান ওশানের মাঝখানে থাকা তথাকথিত অজেয় ও নিরাপদ ঘাঁটি Diego Garcia—যেটাকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিরাপদ ভেবেছিল, সেখানেই এবার সরাসরি বার্তা দিল ইরান।

ভারত মহাসাগরের ছোট দ্বীপ এই Diego Garcia ঘাঁটি এতদিন ধরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক হাব হিসেবে ব্যবহার করা হয়। এখানে রয়েছে বিমানবন্দর, নৌ ঘাঁটি, হেলিপ্যাড, রডার ও স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, ব্যালিস্টিক মিসাইল নজরদারি, অ্যাডভান্সড ইন্টেলিজেন্স সেন্টার এবং লজিস্টিক ও অপারেশনাল হাব। অর্থাৎ Diego Garcia শুধু একটি দ্বীপ নয়, এটা ভারত মহাসাগরের মধ্যে ছড়ানো মার্কিন স্ট্র্যাটেজিক শক্তির কেন্দ্র।

রিপোর্ট অনুযায়ী, ইরান দূরপাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এই ঘাঁটিকে টার্গেট করেছে। এটি ইরানের ইতিহাসের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র অভিযান প্রায় ৪,০০০ কিলোমিটার দূরত্ব থেকে। ক্ষেপণাস্ত্র দুটি সরাসরি ঘাঁটিতে আঘাত করতে পারেনি; একটি যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে ব্যর্থ হয়েছে, আরেকটি ঠেকাতে মার্কিন যুদ্ধজাহাজ থেকে SM-3 ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয়েছে।

সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার পরপরই এই হামলার চেষ্টা করে ইরান। এটি স্পষ্টভাবে দেখায়, ইরান শুধু আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ নেই, তারা দূরপাল্লার স্ট্র্যাটেজিক লক্ষ্যও আঘাত করতে সক্ষম। ৪,০০০ কিমি রেঞ্জের এই মিসাইলগুলো শুধু Diego Garcia নয় পুরো ইউরোপকে কার্যত তাদের আওতায় নিয়ে আসে।

আজ লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু বার্তাটা পরিষ্কার—ইরান চ্যালেঞ্জ জানাচ্ছে, আর যুক্তরাষ্ট্রের নিরাপদ ঘাঁটিগুলো এখন আর আগের মতো নিরাপদ নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা