July 29, 2026, 10:28 am
শিরোনাম :
মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ফেসবুকের ভিডিও সূত্রে অপহরণকারী গ্রেফতার আরাকান আর্মির স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ির যুবকের পা বিচ্ছিন্ন ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক

মেগা প্রকল্পে বঞ্চিত কক্সবাজারবাসী

— লুৎফুর রহমান কাজল, সাবেক এমপি, কক্সবাজার-৩

  • মেগা প্রকল্পে বঞ্চিত কক্সবাজারবাসী

— লুৎফুর রহমান কাজল, সাবেক এমপি, কক্সবাজার-৩(জন সার্থে)

কক্সবাজার, ১২ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজারে মেগা প্রকল্পের উন্নয়ন হলেও স্থানীয় বাসিন্দারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। জমির ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়া, কর্মসংস্থানে অগ্রাধিকার না থাকা ও উচ্ছেদের আশঙ্কায় দিন কাটানো—এসব অভিযোগে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

★ক্ষতিগ্রস্ত জমির মালিকদের অভিযোগ

মহেশখালীতে বহু মানুষ জমি হারালেও ক্ষতিপূরণ পেয়েছেন নামমাত্র। গভীর সমুদ্রবন্দর নির্মাণে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে চাকরির প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন হয়নি।

★কর্মসংস্থানের সংকট

উখিয়া-টেকনাফে বনভূমি উজাড় করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর দেশি-বিদেশি অনেকে চাকরির সুযোগ পেলেও স্থানীয়রা কর্মসংস্থানের নিশ্চয়তা থেকে বঞ্চিত হয়েছেন। ফলে আজও চাকরির দাবিতে আন্দোলন করতে হচ্ছে তাদের।

★উচ্ছেদের আতঙ্ক

কক্সবাজার পৌরসভার হাজারো মানুষ বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর, নৌবন্দর ও বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা নির্মাণের কারণে উচ্ছেদের আতঙ্কে দিন যাপন করছেন। ক্ষতিপূরণ বা পুনর্বাসনের কোনো নিশ্চয়তা না থাকায় তাদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।

📌 সাইড কোট
“দেশ মেগা প্রকল্পে লাভবান হলেও স্থানীয়রা বাস্তুভিটা হারাচ্ছে, ব্যয় বাড়ছে। সরকারের উচিত স্থানীয় জনগণের স্বার্থ সুরক্ষায় আন্তরিক হওয়া।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা