June 15, 2026, 9:42 am
শিরোনাম :
সালাহউদ্দিন আহমেদ সাহেবকে শুধু সমালোচনা নয়, প্রশংসাও প্রাপ্য ইসলাম ধর্ম গ্রহণ করায় অপহরণ দুই মাস পর রাঙ্গামাটি সনাতন ঋষি আশ্রম থেকে উদ্ধার নওমুসলিম তরুণী আয়েশা সিদ্দিকা জারা উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা, ৯ বস্তা সার ও ২ জন আটক অসহায় সেজে আশ্রয়, ২ দিন পরে ৩ বছরের শিশুকে অপহরণ; অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, সদর থানার অভিযানে রোহিঙ্গা নারী আটক আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার বৈঠক

মাহবুব আলম মিনার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার বৈঠক

মাহবুব আলম মিনার

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আই টি এন নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ইসলামাবাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত প্রতিবেদন:
পাক প্রধানমন্ত্রী ড. খালিদ হোসেন ও প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি নিউইয়র্ক ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ড. ইউনূসের দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্য বিমোচনে তাঁর অবদানের প্রশংসা করেন। একইসঙ্গে দুই দেশের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষাকে তিনি সাধুবাদ জানান।

বৈঠকে ধর্ম উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত একটি পত্র তুলে দেন। চিঠিতে পাকিস্তানে নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করা হয়। ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, এই দুর্যোগ অতিক্রমে পাকিস্তানের জনগণের অসাধারণ ধৈর্য ও নেতৃত্ব সহায়ক হবে। প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে উচ্চপর্যায়ের সফর বিনিময় অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। একইসঙ্গে তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণও গ্রহণ করেন।

আলোচনার বিষয়সমূহ:

★ঢাকা ও করাচীর মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন

★কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্মতত্ত্ব ও চিকিৎসা বিষয়ে শিক্ষার্থী বিনিময়

★পাকিস্তান সরকারের পক্ষ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ বৃত্তি প্রদান

উপস্থিত অতিথিরা:
বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী সরদার ইউসুফ খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতা তারার উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে ইসলামাবাদে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ এবং শরীফ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মুফতি জাহিদ হোসেন প্রমুখ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা