June 5, 2026, 7:02 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

মোহাম্মদ নুর

উখিয়ায় শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোহাম্মদ নুর – স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখা।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিবিরের সভাপতি সাইফুল ইসলাম সোহরাওয়ার্দী এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আল মুবিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা সুলতান আহমদ। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার শহর শাখার সাবেক সভাপতি রিদুয়ানুল হক জিসান।

বক্তারা বলেন, শহীদ আবরার ফাহাদ আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। তাঁর রক্তের বিনিময়ে দেশে নতুন প্রজন্মের মধ্যে ন্যায় ও সত্যের চেতনা জেগে উঠেছে। ২০১৯ সালের ৭ অক্টোবর নির্মমভাবে আবরারকে হত্যা করা হয়— যা ছাত্রলীগের সন্ত্রাসী চেহারাকে উন্মোচন করেছে। বক্তারা আবরার হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

অনুষ্ঠান শেষে শহীদ আবরারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা