July 15, 2026, 2:53 am
শিরোনাম :
হোপ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, আড়াই ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা লুট/ লামার আজিজনগরে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের প্রাণহানি, শোকে স্তব্ধ স্বজনরা টানা বর্ষণে বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি: ৩০৯ মিমি বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, খুলেছে ২২০ আশ্রয়কেন্দ্র উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আরেক সন্তান আশঙ্কাজনক অভিযুক্ত স্বামী পলাতক, পারিবারিক কলহের ইঙ্গিত এপিবিএনের রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস মহিলা মাদ্রাসায় মাটি চাপা পড়ে ৮ জন নিহত, আহত ৯ কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও আহ্বান কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ লামায় নতুন কুঁড়ি স্পোর্টসের কিশোর ফুটবলারদের মাঝে জেলা প্রশাসকের উপহার ফুটবল বুট বিতরণ

হোপ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

Reporter Name

উখিয়া প্রতিনিধি। ১৪ জুলাই ২০২৬

কক্সবাজার জেলার সম্প্রতি বন্যাকবলিত রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ।

সংস্থাটির উদ্যোগে কক্সবাজারের বাংলাবাজার, খরুলিয়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বনতলা, চেইন্দা, চরপাড়া কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকায় এবং ক্যাম্প ০৩,০৪ এর বিভিন্ন ব্লকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জনাব ডাঃ ইফতিখার উদ্দিন মাহমুদ, এমডি এর নির্দেশনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের পাশাপাশি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির সামাজিক দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখায় বিশ্বাসী বলে মনে করেন।

খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা হোপ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা