June 5, 2026, 7:49 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

সীমান্তবর্তী হরিণায় অসহায়দের মাঝে বিজিবির আর্থিক অনুদান ও মানবিক সহায়তা

Reporter Name

মাহবুব আলম মিনার। প্রকাশ ৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার
স্থান: রাঙামাটি (বরকল) বিতরণের তারিখ ২ ডিসেম্বর

রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম হরিণা এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক অনুদান, আত্মকর্মসংস্থানের সরঞ্জাম এবং খেলাধুলার উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে ছোট হরিণা জোনের উদ্যোগে এসব সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষাই নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব মনে করে। ছোট হরিণার মতো দুর্গম এলাকায় বিজিবি জোন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত জনগণের পাশে দাঁড়াচ্ছে।”
তিনি আরও জানান, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতেই বিজিবি মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছোট হরিণা জোন কমান্ডার লে. কর্নেল মো. ইমরুল কায়েস মেহেদী, মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ আসিফুর রহমান, সহকারী পরিচালক মো. মাসুদ রানা প্রমুখ।

বিজিবির সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভূষণছড়া ও বড় হরিণা ইউনিয়নের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা মেরামতের জন্য সিমেন্ট ও ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিন সরবরাহ করা হয়।

এছাড়া দরিদ্র ও অসহায় রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান, তিনটি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ), সোলার প্যানেল, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আর্থিক সহায়তা এবং স্থানীয় শিক্ষার্থীদের উৎসাহ দিতে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবির এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসা ও সন্তোষের সঞ্চার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা