July 30, 2026, 1:14 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

শীলখালীতে উখিয়া বিজিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার – সম্পাদক আই টি এন নিউজ

কক্সবাজার, ০২ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার)

কক্সবাজারের উখিয়ায় শীলখালী অস্থায়ী চেকপোস্টে বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গ্রেপ্তারকৃত আসামি হলেন খুলনা জেলার সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার শাহালম মোল্লার মেয়ে মাহমুদা আলম সানজিদা (৩০)।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহ হলে বিজিবির মাদক শনাক্তকারী কুকুর ডগ জ্যাক এর সহায়তায় গাড়ির বডির ফাঁক থেকে সাদা টেপে মোড়ানো একটি পোটলায় ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় নারী যাত্রী মাহমুদা আলম সানজিদাকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দিলে তাকে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও বলেন, “মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটককৃত নারী এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

বিজিবির এ কর্মকর্তা জানান, সীমান্ত পাহারা ছাড়াও মাদক প্রতিরোধে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা