July 29, 2026, 10:53 am
শিরোনাম :
মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ফেসবুকের ভিডিও সূত্রে অপহরণকারী গ্রেফতার আরাকান আর্মির স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ির যুবকের পা বিচ্ছিন্ন ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক

মাতামুহুরী সরকারি কলেজের ২ একর জমি উদ্ধার দাবিতে মানববন্ধন, ডিসি-শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি

Reporter Name

নজরুল ইসলাম লামা (বান্দরবান), ২৪ জুলাই ২০২৬

বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরী কলেজের প্রায় দুই একর রেকর্ডভুক্ত জমি দখলের অভিযোগ তুলে তা দ্রুত উদ্ধার করে কলেজের অনুকূলে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে লামা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাতামুহুরী কলেজের নামে রেকর্ডভুক্ত প্রায় দুই একর জমি দীর্ঘদিন ধরে ব্যক্তি মালিকানার দাবি করে দখলে রাখা হয়েছে। এতে কলেজের সম্প্রসারণ, নতুন একাডেমিক ভবন নির্মাণ, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সরকারি মাতামুহুরী কলেজের বিএসএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, “কলেজের জমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকার সুযোগ নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থে দ্রুত জমি দখলমুক্ত করে কলেজ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম বলেন, “সরকারি মাতামুহুরী কলেজ এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কলেজের রেকর্ডভুক্ত জমি কলেজেরই সম্পদ। শিক্ষা কার্যক্রমের স্বার্থে এবং ভবিষ্যৎ সম্প্রসারণ নিশ্চিত করতে দখলকৃত জমি দ্রুত উদ্ধার করে কলেজের অনুকূলে ফিরিয়ে দেওয়া জরুরি।” এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপও কামনা করেন তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শামসুল আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম খাঁ, ইংরেজি বিভাগের প্রভাষক ইয়াসির আরাফাত, বাংলা বিভাগের প্রভাষক আকতার কামাল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনজুর-ই-এলাহী এবং দর্শন বিভাগের প্রভাষক সুমাইয়া আক্তার।
পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বান্দরবান জেলা প্রশাসক ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। এতে কলেজের দখলকৃত জমি দ্রুত উদ্ধার, কলেজের অনুকূলে বুঝিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা