June 5, 2026, 7:05 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

লামায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন প্রতিপাদ্য: “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”

মোরশেদ আলম চৌধুরী

মোরশেদ আলম চৌধুরী – স্টাফ রিপোর্টার লামা

লামা (বান্দরবান), বুধবার, ৮ অক্টোবর ২০২৫:

সারাদেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লামা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী তথ্য অফিসার (তথ্য অফিস, লামা), একাউন্টস অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, পুষ্টি ও সমান অধিকার নিশ্চিত করা জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। সমাজে নারী ও পুরুষের সমান সুযোগ সৃষ্টি হলেই দেশ আরও দ্রুত এগিয়ে যাবে বলে তারা মত দেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আয়োজনে: লামা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, লামা।
স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা