July 30, 2026, 1:05 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

রেজুখাল বিজিবি চেকপোস্টে তল্লাশিতে ১৬,৪০০ ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৩ কারবারি আটক

হেলাল উদ্দিন

হেলাল উদ্দিন স্টাফ রিপোর্টার উখিয়া │ মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিয়মিত অভিযানে ১৬ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তৃতীয় লিঙ্গের (হিজরা) ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল বিজিবি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশির সময় যাত্রীদের শরীরের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন—
১. মো. জুবাইর (৫০), পিতা: সব্বির আহমেদ, গ্রাম: কায়ুকখালী পাড়া, টেকনাফ পৌরসভা,
২. মোহাম্মদ জোবাইর (২৮), রোহিঙ্গা, পিতা: নুরুল আলম, ক্যাম্প নং-০৮, ব্লক ডব্লিউ-০৮, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প,
৩. ললিতা (৪০), রোহিঙ্গা, পিতা: মৃত সৈয়দ আহমেদ, ব্লক সি-২২, লেদা রোহিঙ্গা ক্যাম্প।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা