June 5, 2026, 7:49 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

রামু ব্যাটালিয়নের উদ্যোগে ছোট আগলায় নতুন প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

Reporter Name

০৩ ডিসেম্বর ২০২৫।  মাহবুব আলম মিনার

বান্দরবানের আলীকদম থানার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম ছোট আগলা পাড়ায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর নিজস্ব অর্থায়নে নির্মিত নতুন প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিদ্যালয়টি উদ্বোধন করেন।

বিজিবির ছোট আগলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রায় দুই কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত পাহাড়ি এই গ্রামে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা ছিল বেশি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়াতেই বিজিবির পক্ষ থেকে বিদ্যালয়টি নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও ছোট আগলা বিওপির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় কারবারীর কাছে নগদ অর্থ হস্তান্তর করেন অধিনায়ক। পাশাপাশি স্কুলের জন্য ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টারসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

উদ্বোধন শেষে স্থানীয় জনগণ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও জনপ্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “অপারেশন উত্তরণ”-এর অংশ হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি বহু বছর ধরে দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক সেবা, বিনামূল্যে চিকিৎসা, আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করে আসছে। এসব কার্যক্রম পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও মজবুত করছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়রা স্কুল নির্মাণকে বহুদিনের স্বপ্নপূরণ বলে উল্লেখ করে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতবিনিময় সভায় তাঁরা বিভিন্ন সমস্যা, উন্নয়ন প্রত্যাশা ও প্রয়োজনীয় পদক্ষেপের কথা তুলে ধরেন। অধিনায়ক সেসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা