July 30, 2026, 12:45 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

রামুতে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার – সম্পাদক আই টি এন নিউজ  │ রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের রামুতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম কিমাছারা ভিক্ষু (২২)। তিনি রাঙামাটির কাউখালী থানার দাপুয়া এলাকার মংশিরু মারমা ও সিংমাঅং মারমার সন্তান। প্রায় পাঁচ-ছয় মাস ধরে তিনি রামুর শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহারে অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পুলিশের সদর সার্কেল মোহাম্মদ পিয়ার, রামু থানার ওসি আরিফ হোসাইন ও পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফরিদ।

রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের আবাসিক প্রধান এবং কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু স্থানীয়দের বরাতে জানান, সকালে খাবার গ্রহণের পর কিমাছারা ভিক্ষু নিজের শয়ন কক্ষে অবস্থান করছিলেন। দুপুরে খাবারের সময় তাকে ডাকতে গিয়ে সেবকরা কক্ষের চালের বিমে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৌদ্ধ সম্প্রদায় দাবি জানিয়েছে, এটি হত্যা নাকি আত্মহত্যা তার সঠিক তদন্ত ও রহস্য উদ্ঘাটন করতে হবে।

রামু থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফরিদ বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা