July 30, 2026, 12:55 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

মুক্তিপণ দাবির ১৩ ঘণ্টার মধ্যেই অপহৃত দিনমজুর উদ্ধার, উখিয়া থানা পুলিশের সফল অভিযান

Reporter Name

মাহবুব আলম মিনার। ১৮ মার্চ ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিখোঁজের ঘটনায় দায়ের করা জিডির ১৩ ঘণ্টার মধ্যেই অপহৃত এক দিনমজুরকে উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় পরিচালিত অভিযানে ভিকটিম মোহাম্মদ ইমন হাওলাদারকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বরিশালের গৌরনদী থানার গরংগল এলাকার বাসিন্দা চান মিয়া হাওলাদারের ছেলে ইমন হাওলাদার গত ১৬ মার্চ রাতে উখিয়ার ইনানী এলাকায় অবস্থানকালে নিখোঁজ হন। এ ঘটনায় তার বড় ভাই তৌকির আহম্মেদ জয় ১৮ মার্চ উখিয়া থানায় জিডি (নম্বর: ৯১২) করেন।
পরিবারের অভিযোগ, নিখোঁজের একদিন পর অজ্ঞাত ব্যক্তিরা তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করে ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এতে পরিবার নিশ্চিত হয় যে ইমনকে অপহরণ করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই উখিয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশে এএসআই স্বদেশ বিশ্বাসের নেতৃত্বে একটি দল প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। জিডি দায়েরের মাত্র ১৩ ঘণ্টার মধ্যেই অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে ভিকটিমকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
বুধবার রাত আনুমানিক ৯টার দিকে অভিযান চালিয়ে ইমন হাওলাদারকে উদ্ধার করা হয় এবং পরে তাকে তার বড় ভাই তৌহিদ আহমেদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, “ভিকটিম একজন দিনমজুর। ইনানী এলাকায় কাজ করতেন। নিখোঁজ হওয়ার পর জিডির ভিত্তিতে আমরা প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করি এবং দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করি।”
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে ঈদের আগেই নিখোঁজ ভাইকে ফিরে পেয়ে পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের এমন দ্রুত অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা