June 5, 2026, 7:08 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

মহেশখালী–কুতুবদিয়ার উন্নয়নে সৎ ও ডায়নামিক নেতৃত্ব প্রয়োজন: মুহাম্মদ শাহজাহান

Reporter Name

২৪ নভেম্বর ২০২৫। স্থান: কক্সবাজার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মহেশখালী–কুতুবদিয়া ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন শুরু করেছে। দেশ-বিদেশে পরিচিত এই জনপদের শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন একজন সৎ, যোগ্য ও ডায়নামিক নেতৃত্ব।

তিনি বলেন, “মহেশখালী–কুতুবদিয়ার সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সাবেক এমপি ও জাতীয় নেতা হামিদুর রহমান আযাদ দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বই হতে পারে এ অঞ্চলের উন্নয়নের নিশ্চিত পথ।”

২৩ নভেম্বর সন্ধ্যায় কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন আসন পরিচালক ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ নতুন এক মোহনায় প্রবেশ করেছে। নতুন বাংলাদেশ গঠনে জনগণের ভোটাধিকার, মানবাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। এজন্য আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি যোগ করেন, নির্বাচনে জনগণ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে হবে। একইসঙ্গে দলের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের কঠোর পরিশ্রম করে নতুন বাংলাদেশ গড়ার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—
আসন সচিব ও জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, মহেশখালী উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মহেশখালী উপজেলা উত্তর সেক্রেটারি মাস্টার বশীর আহমদ, দক্ষিণ সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জামায়াতনেতা সৈয়দুল হক সিকদার, অ্যাডভোকেট নূরুল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা