July 30, 2026, 12:36 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

মহেশখালীর জঙ্গলে র‍্যাব পুলিশ নৌবাহিনীর অভিযান অস্ত্র গুলাবারুদ উদ্ধার

মাহবুব আলম মিনার

*. মহেশখালীর জঙ্গলে র‌্যাব–পুলিশ–নৌবাহিনীর যৌথ অভিযান
*. বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


*. সন্ত্রাসীদের অভয়ারণ্য ভেঙে দেওয়ার ঘোষণা আইনশৃঙ্খলা বাহিনীর

★কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ি জঙ্গলে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব, পুলিশ ও নৌবাহিনী।

★মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্রের অভয়ারণ্য মহেশখালীতে আবারও বড় ধরনের অভিযান চালালো আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

★অপহরণ ও অস্ত্র কারবারের বিরুদ্ধে কক্সবাজার মহেশখালীতে র‌্যাব–নৌবাহিনী–পুলিশের যৌথ অভিযান। উদ্ধার হয়েছে একনলা বন্দুক, দেশীয় অস্ত্র ও শতাধিক রাউন্ড গুলি।

মাহবুব আলম মিনার

কক্সবাজার | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের মহেশখালী উপজেলার দুর্গম পাহাড়ি জঙ্গলে সন্ত্রাসীদের গোপন আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে র‌্যাব, পুলিশ ও নৌবাহিনী। বৃহস্পতিবার সকালে প্রায় ২৫০ জন সদস্যের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে একনলা বন্দুক ৪টি, দেশীয় তৈরি এলজি ৩টি, ডামি এলজি ৩টি, শটগানের কার্তুজ ৬ রাউন্ড, ৭.৬২ ব্লাঙ্ক অ্যামুনিশন ৩ রাউন্ড, এমজি লাইভ অ্যামুনিশন ৮ রাউন্ড, রাইফেলের গুলি ১৩ রাউন্ড এবং ৬০–৮০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, মহেশখালীর গহীন পাহাড়ে ভ্রাম্যমাণ কারখানায় অবৈধ অস্ত্র তৈরি করে আসছিল সন্ত্রাসীরা। এখান থেকেই অস্ত্র ছড়িয়ে পড়ছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায়। এতে অপহরণ, ডাকাতি ও খুন–খারাবির মতো অপরাধও বেড়ে গেছে।

র‌্যাব-১৫ এর অধিনায়ক বলেন, মহেশখালীর পাহাড়ি অঞ্চল আর যেন অস্ত্রধারী সন্ত্রাসীদের অভয়ারণ্য না হয় সে জন্য নিয়মিত অভিযান চলবে। এ ধরনের সাঁড়াশি অভিযানে দ্বীপ অঞ্চলের মানুষের আতঙ্ক দূর হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা