July 30, 2026, 12:55 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

মরিচ্যায় অস্ত্রের দাপট- পেট্রোল পাম্পে ঢুকে হত্যাচেষ্টা, ২৪ ঘণ্টার মধ্যে আটক বিকে আজম

Reporter Name

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া। ১৯ মার্চ ২০২৬

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট সংলগ্ন একটি পেট্রোল পাম্পে ঘটে গেলো চাঞ্চল্যকর ও উদ্বেগজনক এক ঘটনা। স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত ইটভাটার মালিক বিকে আজম প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে পাম্পের ম্যানেজার ও কর্মচারীদের ওপর হামলার চেষ্টা চালায়।

ঘটনাটি ঘটে যখন পেট্রোল পাম্পে ড্রামে অতিরিক্ত তেল সরবরাহ করতে অস্বীকৃতি জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিকে আজম অস্ত্র উঁচিয়ে অফিস কক্ষে প্রবেশ করে কর্মরতদের প্রাণনাশের হুমকি দেয় এবং হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে। এসময় উপস্থিত স্থানীয়রা সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে অভিযুক্ত দ্রুত গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে- কিভাবে একজন ব্যক্তি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এমন সহিংস আচরণ করতে পারে?
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যেই বিকে আজমকে আটক করতে সক্ষম হয় এবং ব্যবহৃত অস্ত্রটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়। এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

তবে এখানেই শেষ নয়- এ ঘটনায় জড়িত অস্ত্রটির বৈধতা নিয়েও উঠেছে প্রশ্ন। সচেতন নাগরিকরা জোরালোভাবে দাবি জানিয়েছেন, অস্ত্রের লাইসেন্স থাকলেও তা অপব্যবহারের কারণে অবিলম্বে বাতিল করতে হবে এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এই ঘটনা আবারও প্রমাণ করলো- আইনের ঊর্ধ্বে কেউ নয়। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের জীবনে হুমকি সৃষ্টি করলে তার কঠোর জবাব দিতে হবে আইনের মাধ্যমেই।
এখন দেখার বিষয়, আইন-শৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ কতটা দৃঢ় ও দৃষ্টান্তমূলক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা