July 30, 2026, 1:02 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তরুণ সাংবাদিককে পিটিয়ে হত্যা বাড়ি থেকে ডেকে নিয়ে গণপিটুনি; হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ

Reporter Name

সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম নামে এক তরুণ সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার শিমরাইল গ্রামের মধ্যপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিচিত এক প্রতিবাদী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা। তিনি জানান, “কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”
স্থানীয় ও সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, এভাবে একজন সাংবাদিককে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা দেশের সাংবাদিক সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত দ্বীন ইসলাম দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার পরিচালিত একটি অনলাইন পেইজে নিয়মিত মাদকবিরোধী বিভিন্ন তথ্য প্রকাশ করা হতো। এ কারণে মাদক সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয় বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তার কারণে তিনি কিছুদিন ধরে কুমিল্লা শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়িতে আসেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জানিয়েছে, দ্বীন ইসলামের সঙ্গে পূর্ব শত্রুতা থাকা ব্যক্তিদের গ্রেফতার করা গেলে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হতে পারে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা