June 5, 2026, 7:48 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের আর ঠাঁই নেই: খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

Reporter Name

২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার। মাহবুব আলম মিনার সম্পাদক আই টি এন নিউজ

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ বলেছেন, পাহাড়ে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না। তিনি আরও ঘোষণা দেন—অচিরেই পার্বত্য অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী ও চাঁদাবাজ গোষ্ঠীগুলোকে চূড়ান্তভাবে নির্মূল করা হবে।

সম্প্রতি খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ির তারাবনছড়া এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজিয়ন কমান্ডার বলেন, শান্ত পাহাড়কে অস্থিতিশীল হতে দেওয়া হবে না। সেনাবাহিনী শান্তি–শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক জীবনমান উন্নয়নে স্থানীয় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং তিন শতাধিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা