July 30, 2026, 12:57 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

পলাশবাড়ীতে সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামান সরকার

আশরাফুজ্জামান সরকার – স্টাফ রিপোর্টার গাইবান্ধা

২২ সেপ্টেম্বর ২০২৫, গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ীতে সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (নয়াপাড়া) এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র বাবু।

তিনি অভিযোগ করেন, ২০১৬ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম তার কাছে ৫ কোটি টাকা দাবি করেছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মিথ্যা অভিযোগে র‌্যাবের মাধ্যমে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। তবে মাত্র ১৩ দিনের ব্যবধানে আদালত থেকে তিনি সব মামলা থেকে অব্যাহতি পান।

হরিদাস বাবু আরও বলেন, বর্তমানে কিছু ভুয়া সাংবাদিক ও প্রতারক ব্যক্তিবর্গ ব্যক্তিস্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ধর্মীয় প্রতিষ্ঠানকে নিয়ে মিথ্যা, ভুয়া ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে ঘৃণ্য ষড়যন্ত্র চালাচ্ছে।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা