July 30, 2026, 12:57 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

টেকনাফে বিজিবির ডক জ্যাকের ইঙ্গিতে ১ হাজার পিস ইয়াবা সহ পাচারকারী আটক

মাহবুব আলম মিনার

টেকনাফে বিজিবির অভিযানে ১ হাজার ইয়াবা জব্দ
ডগ জ্যাকের ইঙ্গিতেই ধরা পড়ল চোরাকারবারি

মাহবুব আলম মিনার

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫|আই টি এন নিউজ

★কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে অভিনব কায়দায় লুকানো ১ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে।
★এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশিক্ষিত মাদক শনাক্তকারী কুকুর ‘সিপাহী ডগ জ্যাক’।

বিস্তারিত

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী “ঝিনুক পরিবহন” মিনিবাস শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালায় বিজিবি ৬৪ ব্যাটালিয়ন। এসময় যাত্রীবেশে থাকা এক ব্যক্তিকে সন্দেহ হলে কুকুর ডগ জ্যাকের সহায়তায় তল্লাশি করা হয়। কুকুরটির ইঙ্গিতের ভিত্তিতে মিনিবাসের সীটের রেক্সিনের নিচে কালো স্কচটেপে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে মোট এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সরওয়ার (২৫) ঘটনাস্থলেই আটক হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এসব ইয়াবা তিনি আব্দুল মালেক নামের এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দেওয়ার কথা ছিল। এর বিনিময়ে তাকে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্ত পাহারার পাশাপাশি মাদকবিরোধী অভিযানে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। কুকুর ডগ জ্যাক ইতোমধ্যে একাধিক অভিযানে সাফল্যের সঙ্গে ইয়াবা শনাক্ত করেছে। ভবিষ্যতেও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলবে।”

তিনি আরও জানান, আটক সরওয়ার ও উদ্ধারকৃত ইয়াবা আইনগত ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, বিজিবির নিয়মিত টহল ও ডগ স্কোয়াডের অংশগ্রহণে সীমান্ত এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা