July 30, 2026, 1:04 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

টেকনাফে গহীন পাহাড়ে র‌্যাবের রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ২২ জন উদ্ধার

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার | সম্পাদক আই টি এন নিউজ

শনিবার, ২৬ অক্টোবর ২০২৫

কক্সবাজারের টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার গহীন পাহাড়ে র‌্যাব-১৫-এর রুদ্ধশ্বাস চিরুনি অভিযানে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, সাগরপথে ইয়াবা চোরাচালানের পাশাপাশি ফের সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। গোপন তথ্যের ভিত্তিতে গত ২৬ অক্টোবর রাতে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল করাচিপাড়ার দুর্গম পাহাড়ে অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টার রুদ্ধশ্বাস চিরুনি অভিযানের পর পাহাড়ের গহীন অংশ থেকে ২২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন ১ জন বাংলাদেশি নাগরিক এবং ২১ জন রোহিঙ্গা (পুরুষ ১০, নারী ৪ ও শিশু ৭)। র‌্যাব জানায়, মানবপাচারকারীরা অভিযানের খবর পেয়ে কৌশলে পালিয়ে যায়।

ভিকটিমদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাচারকারী চক্রের সদস্যদের পরিচয়ও সনাক্ত করা হয়েছে। তারা হলেন—
মো. খলিল (৪৫), রাশেদুল ইসলাম (২০), জাহানারা (৪১), আব্দুল্লাহ মেম্বার (৩৫), আব্দুল (২৬), আব্দুর রশিদ (২৮), শহিদুল্লাহ (২২), ওসমান গণি (২৬) ও ইয়াকুব (৩৫)—সকলেই হাতিয়ারঘোনা করাচিপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, ভিকটিম মোবারক (১৭) জানিয়েছেন, গত ১৩ অক্টোবর বিকালে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে তাকে মারধর করে, সিগারেটের আগুনে শরীর পুড়িয়ে দেয় এবং প্লায়ার্স দিয়ে নখ তুলে ফেলে। একইভাবে অন্যান্য ভিকটিমদেরও নির্যাতন করে মালয়েশিয়ায় পাচারের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় পাচারকারী চক্রের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পেনাল কোডের ৩২৩/৩২৪/৩২৬/৩৬৪(ক)/৩৪ ধারা ও মানব পাচার প্রতিরোধ আইন, ২০১২-এর ৭/৮/১০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা