June 5, 2026, 7:06 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া শাখার নব কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

হেলাল উদ্দিন

সাংবাদিক হত্যার ঘটনায় ক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

হেলাল উদ্দিন, উখিয়া প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার।

জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উখিয়ার কাস্টম ক্যাপে হাইওয়ে অভিজাত রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি কামরুন নেছা তানিয়া। সাধারণ সম্পাদক এম এ সাত্তার আযাদ ও সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সহ-সভাপতি মাষ্টার আবুল কালাম আযাদ, সহ-সাধারণ সম্পাদক আমানুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মাহবুব আলম মিনার, উপজেলা প্রেসক্লাব উখিয়ার সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, হেল্প কক্সবাজারের চেয়ারম্যান এম এ কাশেম, সাংবাদিক শ. ম গফুর, সিনিয়র সাংবাদিক রতন দাদা, জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা শাখার সভাপতি নুর হোছন ও সাধারণ সম্পাদক মো. ফরহাদসহ উখিয়া শাখার সকল সদস্যরা।

প্রধান অতিথি খোরশেদ আলম বলেন, “সংবাদকর্মী আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝাউগাছে ঝুলিয়ে রাখার ঘটনা সাংবাদিক সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাংবাদিক হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না।”

প্রধান বক্তা ওসমান গনি ইলি বলেন, “একজন সাংবাদিকের কলম স্তব্ধ করে দেওয়ার জন্যই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটি স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। নবগঠিত কমিটি সাংবাদিক সমাজের পাশে থাকবে—আমরা জেলা পর্যায়ে সবসময় সহযোগিতা করব।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়াবে। নবগঠিত কমিটি সুসংগঠিতভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষে মুখ্য আলোচক হিসেবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা নুরুল হাসান আযাদ। তিনি সাংবাদিক আমিন হত্যাকাণ্ডকে নৃশংসতার চরম দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা