June 5, 2026, 7:07 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

ঘুমধুম সীমান্তে অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিল বিজিবি

হেলাল উদ্দিন

হেলাল উদ্দিন – উখিয়া প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

সীমান্ত রক্ষার পাশাপাশি সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণেও পাশে দাঁড়াচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় শত শত দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলমের নেতৃত্বে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন অসহায় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

এ সময় লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারা ও মাদক-চোরাচালান প্রতিরোধেই কাজ করছে না; বরং অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকেও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সদর দপ্তরের পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজার রিজিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় এ ধরনের মেডিক্যাল ক্যাম্প চালাচ্ছে বিজিবি। স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা