June 5, 2026, 7:09 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

কক্সবাজারে রাজনৈতিক সৌহার্দ্যের বিরল দৃশ্য: জামায়াত আমীরের স্ত্রীর অসুস্থতায় হাসপাতালে ছুটে গেলেন জেলা বিএনপি সভাপতি

মাহবুব আলম মিনার - সম্পাদক আই টি এন নিউজ

মাহবুব আলম মিনার সম্পাদক আই টি এন নিউজ।  ২৩ নভেম্বর ২০২৫

কক্সবাজারে দেখা গেল রাজনৈতিক সৌহার্দ্য ও মানবিক সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ। জেলা জামায়াতের আমীর মৌলানা নুর আহমদ আনোয়ারীর স্ত্রী অসুস্থ হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ।

শনিবার বিকেলে অসুস্থতার খবর পেয়ে তিনি সরাসরি হাসপাতালে যান এবং চিকিৎসকের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার বিস্তারিত জেনে নেন। পাশাপাশি জামায়াত আমীরের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতে থাকেন বলে জানা গেছে।

দুই নেতার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও মানবিক সংকটে এই সহমর্মিতা জেলার রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়রা বলছেন, বর্তমান সময়ের কঠোর রাজনৈতিক পরিবেশে এমন সৌহার্দপূর্ণ আচরণ শুধু প্রশংসনীয়ই নয়, বরং রাজনীতির মানবিক রূপকে সামনে নিয়ে আসে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে,
“রাজনৈতিক জীবনে সৌহার্দ্য এবং ভালো সম্পর্কই নতুন বাংলাদেশ বিনির্মাণে আলো হয়ে দাঁড়াবে।”
এ ধরনের আন্তরিকতা রাজনৈতিক দেশনায়কদের মধ্যে সম্পর্ককে মজবুত করে এবং সমাজে সহনশীলতার নতুন বার্তা পৌঁছে দেয়।

জেলা পর্যায়ে দুই বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এই মানবিক যোগাযোগ কক্সবাজারের রাজনীতিতে বিরল হলেও অনুপ্রেরণাদায়ক একটি দৃশ্য হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা