June 5, 2026, 7:10 pm
শিরোনাম :
আরও একটি ঈদুল আযহা কেটে গেল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। রোহিঙ্গাদের মাতৃভূমিমুখী করতে সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসিত সিআইসি আরাফাতুল আলম টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ জামিনে বেরিয়েই আবারও আটক শাহীন ডাকাত — সীমান্তে নতুন আতঙ্ক, আরাকান আর্মির চোরাচালান সিন্ডিকেটে গোপন যোগসাজশের অভিযোগ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জন নিহত, আতঙ্কে ঘুমধুম সীমান্তবাসী রোহিঙ্গা ক্যাম্পে ফের রক্তপাত: ১৮ ঘণ্টায় নিহত ২ নেতা, আধিপত্য বিস্তার ও ‘টার্গেট কিলিং’ আতঙ্কে উখিয়া-টেকনাফ নেত্র নিউজের প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ দাবি; লামা-আলীকদমে নওমুসলিম সর্বস্তরের মানুষের মানববন্ধন বৃষ্টিভেজা মুহূর্তে স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী—ভাইরাল ছবিকে ঘিরে নেটদুনিয়ায় আলোচনার ঝড় ‎উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি

কক্সবাজারে নাশকতা ঠেকাতে সেনাবাহিনীর বিশেষ অভিযান জোরদার

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার | কক্সবাজার | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

তৎকালীন সরকারের ঘোষিত লকডাউন ও সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঠেকাতে কক্সবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে। শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সেনা টহল জোরদার করা হয়েছে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়।

বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা কক্সবাজার শহরের কলাতলী মোড়, বাস টার্মিনাল, বিমানবন্দর রোড, লালদীঘিরপাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম চালাচ্ছেন। পাশাপাশি লিংকরোড, রামু, কোটবাজার ও উখিয়া এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

সেনাবাহিনীর সঙ্গে র‌্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে। তাদের তৎপরতায় এখন পর্যন্ত কোনো নাশকতামূলক কার্যক্রম ঘটেনি বলে জানা গেছে।

সেনাবাহিনীর একাধিক সূত্র জানায়, কক্সবাজারে যাতে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা বা নাশকতা না ঘটে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী সব সময় দায়িত্বশীলভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা