July 30, 2026, 1:16 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

উনছিপ্রাং এর বসতঘরে ঢুকে গালমন্দ, তুলে নেয়ার হুমকি কান্জরপাড়ার ত্রাস ছাবেরের

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ।  ১ মার্চ ২০২৬

মদ খেয়ে অবৈধ অস্ত্র নিয়ে উনছিপ্রাং এর এক বসতঘরে হুমকি সহ তুলে নেয়ার ধমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে ছাবের নামক এক সন্ত্রাসী’র বিরুদ্ধে।
অভিযুক্ত ছাবের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর উত্তর কান্জরপাড়ার মৃত্যু সিকান্দারের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শি ও ভুক্তভোগী পরিবার জানায়, গত ১০ রমজান ইফতারের পর ছাবের তার দলবল নিয়ে দুটি মোটর সাইকেল নিয়ে ছাবেরের নেতৃত্বে ৫-৬ জন অবৈধ অস্ত্রধারী অতর্কিত ভাবে উনছিপ্রাং এর সর্বজনশ্রদ্ধেয় মুরব্বি মরহুম মাওলানা আবুল হোছাইনের বাড়ি ঘেরাও করে অস্ত্র উচিয়ে হুমকি ও গালমন্দ করে। সায়রা বেগম ওরফে ছারু’কে তুলে নেয়ার হুমকি দেয়। ছারু তার প্রবাসী বড় ভাই শাকেরের স্ত্রী।

জানা যায়,মরহুম মাওলানা আবুল হোছাইনের মেয়ে ছারু’র সাথে ১১ বছর আগে ইসলামিক শরীয়ত মোতাবেক কান্জরপাড়ার মৃত্যু সিকান্দারের পুত্র মোঃ শাকের এর সাথে বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে ১ ছেলে ও ২ মেয়ে সন্তান।
সংসারের খরচ মেটাতে শাকের স্ত্রীর স্বর্ণ বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমায়।
সম্প্রতি শাকের ছুটি নিয়ে দেশে আসে। ছাবেরে বড়ভাই মোঃ শাকের দেশের আসার মাস দুএক আগে উনছিপ্রাং পিতার বাড়িতে আসে স্ত্রী ছারা বেগম। ভাই বিদেশ থেকে দেশে আসার পর তার স্ত্রীকে তালাক দিতে চাপ সৃষ্টি করে। বিদেশ থাকা অবস্থায় স্ত্রী, সন্তানদের টাকা না দিতে ও বারণ করত ছাবের।
দীর্ঘ কয়েক বছর ধরে শাকেরের সংসার ভাঙ্গতে চেষ্টা করে উক্ত ছাবের। এতে সফল না হওয়ায় তার ভাই ও ভাবিকে বাড়িতে সংসার করতে দিবেনা মর্মে নিয়মিত হুমকি দেয়।
শাকের শশুরবাড়িতে আসলে তেলেবেগুনে জ্বলে ওঠে ত্রাস ছাবের।
এক পর্যায়ে গত ১০ রমজান উনছিপ্রাং বড়ভাই শাকেরের শশুরবাড়িতে আসলে ত্রাস ছাবের দলবল নিয়ে উনছিপ্রাং মাওলানা আবুল হোছাইনের বাড়িতে এসে অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দেয় বাড়ির বাউন্ডারিতে ঢুকে প্রকাশ্যে হুমকি দেয়। ছারা বেগম বা ভাইকে তুলে নিয়ে যাবে বলে হুমকি,ধমকি ও ব্যাপক গালমন্দ করে। যে কোন মুহুর্তে উনছিপ্রাং এসে বাড়িতে হামলা করার সমুহ সম্ভাবনা রয়েছে।
বিষয়টি স্থানীয় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল কে তাৎক্ষণিক অবহিত করা হয়।
চেয়ারম্যানের পিতা: মনুমিয়া বলেন, শাকের এর স্ত্রীর ছারা বেগমের সাথে শশুরবাড়িতে কলহ হয়। যা আমি বহুবার চেষ্টা করে ও ব্যর্থ হয়েছি। তার ভাই ছাবের একজন কুখ্যাত সন্ত্রাসী। তার আচার আচরণ ভাল নয়। তার কারণেই সংসারে ফসাদ সৃষ্টি হচ্ছে। শাকের ছেলে হিসাবে শান্ত।

কান্জরপাড়ার বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, ছাবের একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। কান্জরপাড়া,করাচীপাড়া,রইক্ষ্যং ও উনছিপ্রাং এলাকার মানুষ তাকে ডাকাত ছাবের হিসাবে চিনে। এলাকাবাসী জানায়,তাকে আটক করলে পাহাড়ের ডাকাতের আস্তানা ও অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যাবে।
তার বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। বেশিরভাগ মামলায় জামিনে থাকলেও দুএকটি মামলায় ওয়ারেন্ট ও রয়েছে। রহস্যজনক কারণে তাকে পুলিশ আটক করছেনা।

এ বিষয়ে হোয়াইকং পুলিশ ফাঁড়ির আইসি খোকন কান্তি রুদ্র বলেন, অভিযোগ পেলে অবশ্যই এই সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা