July 30, 2026, 12:55 pm
শিরোনাম :
কুবিতে ছাত্রলীগের নতুন কমিটি, ‘প্রতিহত করা হবে’ বলছে ছাত্রসংগঠনগুলো বালুখালী ৮ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে যুবক নিহত অপহরণের অভিযোগে নতুন মোড়, ৬ দিন পর ‘নিখোঁজ’ রোহিঙ্গা উদ্ধার মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রহমত আলী(৫) নামের এক রোহিঙ্গা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাবেক র‍্যাব কর্মকর্তা খাইরুলের অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার সাংবাদিককে হুমকি কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন কুবির ইংরেজি বিভাগ কর্তৃক উপাচার্যকে সংবর্ধনা বন ও নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ — মোঃ মোরশেদ আলম চৌধুরী বন্যাদুর্গত ২ হাজার ৫৯৯ সদস্যকে ২৫ লাখ ৯৯ হাজার টাকার প্রণোদনা দিচ্ছে আশা

উখিয়ার কাস্টম মোডে সন্ত্রাসী হামলা: শিক্ষকসহ পরিবার গুরুতর আহত, শিশু সন্তানও রক্ষা পায়নি!

Reporter Name

মাহবুব আলম মিনার। ২২ মার্চ ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় কাস্টম মোডের আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসীদের এক ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ঘুমধুম জলপাইতলীর স্থানীয় বাসিন্দা ও খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী ধর্মীয় শিক্ষক মোর্শেদ গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, সন্ত্রাসীরা তাকে একা পেয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তার স্ত্রীকেও নির্মমভাবে মারধর করা হয়। এমনকি মায়ের কোলে থাকা অবুঝ শিশুটিও হামলাকারীদের আঘাত থেকে রেহাই পায়নি—যা পুরো ঘটনাকে আরও হৃদয়বিদারক করে তুলেছে।
হামলার সময় সন্ত্রাসীরা স্বর্ণের চেইন, কানের দুল, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের দাবি:
এ ধরনের দুঃসাহসিক হামলা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা