শাকুর মাহমুদ চৌধুরী – স্টাফ রিপোর্টার
সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
মানুষের আসল পরিচয় তার ধন-সম্পদে নয়, নয় ক্ষমতা বা পরিচিতিতে- বরং তার মানবিকতা, নম্রতা ও আল্লাহর প্রতি প্রকৃত গোলামীতেই নিহিত। উখিয়ার এক অবহেলিত, অসহায় ও শারীরিকভাবে অক্ষম (পঙ্গু) মানুষের হৃদয়ের কথা শ্রবণ করলেন উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর, প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আবুল ফজল হুজুর।
রোববার (২১ সেপ্টেম্বর-২০২৫) বিকেলের দিকে কক্সবাজারের উখিয়া সদর স্টেশন জামে মসজিদ মার্কেটের সামনে মহাসড়কের পাশে নিরুপায় সেই অসুস্থ মানুষটি যখন ব্যথাভরা কণ্ঠে নিজের জীবনের কষ্টগুলো তুলে ধরছিলেন, তখন মনোযোগ দিয়ে তা শুনলেন হুজুর। তিনি শুধু শুনলেনই না, বরং মানুষের মর্যাদাকে সম্মান করে, মানবিকতার উজ্জ্বল আলো ছড়িয়ে বুঝিয়ে দিলেন—ইসলামের প্রকৃত শিক্ষা হচ্ছে দয়া, সহমর্মিতা আর ভালোবাসা।
একজন আলেমেদ্বীন যখন সমাজের নিঃস্ব, প্রান্তিক মানুষের কাছে মাথা নত করে তাদের দুঃখ-দুর্দশা শুনেন, তখন সেটিই হয় মানবতার সবচেয়ে বড় উদাহরণ। এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে ক্ষমতা, অহংকার বা মোহই আসল পরিচয় নয়, বরং দুর্বল মানুষের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা ও সান্ত্বনা দেওয়াই হলো প্রকৃত ইসলামী চেতনার প্রতিফলন।
মাওলানা আবুল ফজল হুজুরের এ মানবিক আচরণ নিঃসন্দেহে উখিয়ার মানুষের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। তাঁর এই দৃষ্টান্ত আমাদেরও শিক্ষা দেয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের প্রতি করুণা প্রদর্শন করা এবং তাদের কষ্ট নিজের হৃদয়ে অনুভব করাই হলো আসল ইবাদত।
মানবতার এ রকম উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সমাজে ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানুষ মানবিকতায় আলোকিত হোক-এটাই আজকের প্রত্যাশা।